চুয়াডাঙ্গায় চব্বিশ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গে ঝরলো আরো ৬ জনের প্রাণ। এদের মধ্যে ৪ জন করোনা ও ২ জনের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। এছাড়া জেলার হাসপাতালগুলোতে রয়েছেন আরও ২ হাজার করোনা রোগী। গতকাল ৪৯৬ নমুনা পরীক্ষায় নতুন আরো ১৩১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৫ জন, মোট মৃত্যুর সংখ্যা ১৪৮।
বুধবার (১৫ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ আকরাম জানান, মাহামারির এই ছোবল থেকে জেলাবাসীকে বাঁচাতে স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিলেও মানুষ এখনো উদাসীন। যেকারণে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
একশ পঞ্চাশ বেডের ডেডিকেটেড হাসপাতালে রোগীদের চাপ সামলাতে ডাক্তার নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরো জানান, গতকাল বুধবার সকাল ৯ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনায় ৪ জন ও উপসর্গে ২ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জন আক্রান্ত হয়েছেন। এযাবৎ জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩১৭ জন। গতকাল নতুন করে আরো ৪৭ জন সহ মোট ২ হাজার ৮৩৭ জন সুস্থ্য হয়েছেন।
জেলায় বর্তমানে করোনা আক্রান্তন রোগীর সংখ্যা ২ হাজার ১৩২ জন। এদের মধ্যে বর্তমানে ১১৮ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১ হাজার ৯১৫ জন হোম আইসোলেশনে এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/এআর