দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত দুই

রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুইজন হেলপার নিহত হয়েছেন।

শনিবার সকালে মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর (৩৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গড়িয়ানা কালিবাড়ী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক দুটির দুই হেলপারের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুই ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।