সোমেশ্বরী নদীতে নিখোঁজের দুইদিন মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:২৩ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খালে ওই ছাত্রীর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে  পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এর আগে বৃহস্পতিবার দুপুরে সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকাডুবির এ ঘটনা ঘটলে নিখোঁজ হন রেখা আক্তার (১৭)। তিনি উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম মিয়ার মেয়ে। 

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় ও নৌকার নিচে ছিদ্র থাকায় নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায়। কিন্তু তাদের মধ্যে মাদ্রাসা ছাত্রী রেখা আক্তার নিখোঁজ হন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে আসা ডুবুরিদল বৃহস্পতিবার রাতে ২ঘন্টা ও শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, আজ সকালে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খাল থেকে রেখা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

আরবিএস
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর