মসজিদের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জের মহব্বতপুর গ্রামে মসজিদের ছাদে নির্মাণ কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে লোহার রড লেগে বিদ্যুাতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটলেও নিহতদের স্বজন ও এলাকাবাসীর আপত্তি থাকায় ছয় ঘন্টা পর বেগমগঞ্জ মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা সরকারি হাসাপতাল মর্গে প্রেরণ করে। 

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন, মহব্বতপুর গ্রামের ফয়েজ উল্যা ও মোহাম্মদ হোসেন লিটন। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের দুই নং ওয়ার্ডের স্থানীয় একটি মসজিদের দোতালার ছাদের রড বাধাঁইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারে সাথে রড লেগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে মারা যান।