বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর!

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।

বুধবার (১৯ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার-প্ল্যান্টে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, কামরুল নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

জানা যায়, কামরুল ও তার সহযোগী জিহাদ (১৮) দুইজন মিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত ততটা গুরুতর নয়।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কল টেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া। বিষয়টি কলার ও সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।

উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

আরবিএস
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর