লক্ষ্মীপুরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্টে’ লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গেলো আটদিনে এ জেলায় গ্রেপ্তার হয়েছেন মোট ৭৬ জন। 

মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তাররা ৪ আগস্টের ছাত্র-জনতার ওপর হামলা মামলার সঙ্গে জড়িত রয়েছেন। ওইসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট চলছে, সেটা পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত চলবে।