গাইবান্ধায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ এএসআই গ্রেপ্তার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।   

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, আনিসুর রহমান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে এ থানায় কর্মরত। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।    

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরবিএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর