রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। কোভিড নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন। 

আরও পড়ুন: বগুড়ার বানিয়াজান স্পারে ১১ দিনে তিনবার ধস

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন।

এদিকে, দুই ল্যাবে জেলার মোট ৩৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন ৫৩ জন। শতকরার হিসেবে এ হার ১৫ দশমিক ২৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কম।

একাত্তর/এসজে