বগুড়ার বানিয়াজান স্পারে ১১ দিনে তিনবার ধস

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:৩৮ পিএম

বগুড়ার ধুনটে যমুনার ভাঙ্গন রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারে তৃতীয় বারের মত আবারও ধস নেমেছে। 

এ নিয়ে গত ৫ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্পারটি তৃতীয় বারের মত ভাঙ্গনের কবলে পড়লো।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২০০৩ সালে যমুনার ভাঙ্গন রোধে সারিয়াকান্দী উপজেলা ও ধুনট উপজেলায় ৬টি স্পার প্রতিটি ১১ কোটি করে  ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। স্পারগুলোর মধ্যে শুধু সারিয়াকান্দীর হাসনা পাড়ায় দুটি অক্ষুণ্ণ রয়েছে। বানিয়াজান স্পারের কংক্রিট ১৫০ মিটারের ৫০ মিটার বিলীন হয়ে গেছে। অপর তিনটি স্পারের অস্তিত্ব নেই।

ভান্ডারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, যমুনার পানি বৃদ্ধির ফলে স্রোতে মঙ্গলবার সকালে আবারও স্পারটি ভাঙ্গনের কবলে পড়ে। স্পারের ধসের উজানে জিও ব্যাগ না ফেললে ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে না। আর যদি ভেঙ্গে যায় এবং নদীর পানি যদি আরও বৃদ্ধিপায় তাহলে বানিয়াজান, ভান্ডারবাড়ী, কয়াগাড়ী, পুকুরিয়া, সহ কাজিপুর সহ আরো কয়েক গ্রামে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বানিয়াজানের গুচ্ছ গ্রামের অধিবাসী সুচেন দাশ বলেন, যদি স্পার ভেঙ্গে যমুনার পানি দক্ষিণে গড়তে থাকে তাহলে গ্রাম যমুনায় বিলীন হয়ে যাবে। আবারও তাহলে গৃহহীন হয়ে পড়বো। এখন সেই আতংকে আছি।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আসাদুজ্জামান জানান, গত ৫ আগস্ট ১৮ মিটার, ৯ আগস্ট ১২ মিটার ও আজ ১৮ মিটার ধস নেমেছে। ধস ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলার কাজ চলছে।

তিনি আরও জানান, যমুনার পানি প্রতি ঘণ্টায় এক সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। ফলে স্রোতের তীব্রতাও বাড়ছে। স্রোতের কারণেই মূলত ধস নেমেছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত বলেন, প্রতি নিয়ত স্পারের খোজ নিয়ে সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হচ্ছে।     

একাত্তর/এসজে 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর