ফুটফুটে বাচ্চাকে রেখে পালিয়ে গেলো বাবা-মা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

চিকিৎসা করাতে নিয়ে এসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন বাবা-মা পরিচয় দেয়া শিশুটির অভিভাবক। চার দিন পার হলেও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। বাধ্য হয়ে হাসপাতালের নার্সরা শিশুটির যত্ন নিচ্ছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে, এক ফুটফুটে নবজাতকটিকে মায়ের মমতায় পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন কর্তব্যরত নার্সরা। বর্তমানে এই শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে। শারীরিকভাবেও সে পুরোপুরি সুস্থ রয়েছে। তার সেবাযত্নের কোনো ত্রুটি হচ্ছে না।

শনিবার বিকেলে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমার্জেন্সি থেকে ভর্তির কাগজ আনার কথা বলে বাবা-মা পরিচয় দেওয়া দুজন আর ফিরে আসেননি। শিশুটিকে বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শিশুটি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলো।

২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও আনসার সদস্যরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন ছেলে-মেয়ে নবজাতকটি ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা সটকে পড়ে। তারপর আর ফিরে আসেনি। তাদের কোন খোঁজও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি অফিসার ডা. শংকর কে বিশ্বাস জানান, কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। তাই বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। ইতিমধ্যে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরীর রাজপাড়া থানায় এই বিষয় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।





এআর
শেরপুর জেলা শহরের একটি হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জে মিষ্টির বাক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। রোববার (২৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের ফার্মের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুরে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। তবে নবজাতকগুলোর মধ্যে তিনটিকে বাঁচানো যায়নি। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর