রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপদসীমার ২৫ সিন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে দু'এক দিনের মধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন পদ্মা পারের বাসিন্দারা।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সালমা খাতুন জানান, পদ্মা নদীর পানি এক সপ্তাহ যাবৎ বৃদ্ধি পাচ্ছে। তবে গত বুধবার ১৫ সেন্টিমিটার ও বৃহস্পতিবার আরো ১০ সেন্টিমিটার বৃদ্ধি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরও পড়ুন: জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে নিহত ৩

নদী ভাঙনের চরম হুমকিতে রয়েছে রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট। 


একাত্তর/আরবিএস