জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে নিহত ৩

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৮:১২ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের তিনদিন পার না হতেই দেশটিতে তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে। এতে কমপক্ষে তিন জন মারা গেছেন, আহত হয়েছেন ১২ জন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার (১৮ আগস্ট) পূর্ব আফগান শহর জালালাবাদে তালেবান বিরোধী এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। একটি সরকারি দপ্তর থেকে তালেবান পতাকা সরানোর দাবিতে এই বিক্ষোভ শুরু হয়।

রাজধানী কাবুল থেকে প্রায় ১১৫ কিলোমিটারপূর্বে অবস্থিত জালালাবাদের একটি গোল চত্বরে একটি কালো-সাদা তালেবান পতাকা উড়ছিলো। বুধবার সকালে সেই পতাকা সরিয়ে সেখানে সাবেক সরকারের কালো, লাল এবং সবুজ পতাকা উড়ানো হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত ট্রাফিক মোড় পশতুনিস্তান স্কয়ারে শত শত বিক্ষোভকারি গুলির শব্দে ছোটাছুটি করছে। এ সময় বেশ কিছু সংবাদকর্মীকে নিরাপদ স্থান খুঁজে নিতে দেখা গেছে।

দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারিরা আফগান পতাকা নিয়ে রাস্তায় নেমে ম্লোগান দিচ্ছিলেন। এ সময় পথচারীরা শিস বাজিয়ে তাদের সমর্থন দিচ্ছিলো। হঠাৎ করেই সেখানে গুলির শব্দ শোনা যায় এবং লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

image


জালালাবাদের উপকন্ঠে, দারোন্তা জেলার একটি কেন্দ্রীয় চত্বর থেকেও গুলি চালানোর খবর পাওয়া গেছে। সেখানেও তালেবানের পতাকা সরিয়ে আফগান পতাকা উড়িয়েছে মানুষ।

আফগানিস্তানের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত জালালাবাদ ছাড়াও একই ধরনের তালেবান বিরোধী বিক্ষোভের খবর আসছে।

আরও পড়ুন: আফগানিস্তানের প্রথম নারী গভর্নর সালিমা আটক

এর আগে আরেকটি ভিডিওতে দেখা গেছে, শিক্ষা, রাজনীতিতে অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে যাওয়ার অধিকারের দাবিতে পথে নেমে বিক্ষোভ করছেন আফগান নারীরা। এছাড়াও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনহয়েছে দেশটিতে।


একাত্তর/আরবিএস 

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর