ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ৪০, আটক চার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এলাকার নুরুল আমীন ও রাজিবের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।