প্রচন্ড তাপদাহে পুড়ছে উত্তরাঞ্চল, গরমে নাজেহাল মানুষ

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:২৪ পিএম

দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা ও এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল। ঘরে বসেও গরমের কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। দোকানপাটেও কমেছে ক্রেতাদের উপস্থিতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই গরম কমে আসবে। 

রাজশাহীর ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার বেলা ১১টাতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রার পারদ। অতিরিক্ত গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। তারা বলছেন, এই গরমে কাজ করা যাচ্ছে না, অসুস্থবোধ হচ্ছে। এদিকে কাজের ফাঁকে ফাঁকে কেউ ছায়ায় বসে, কেউ শরবত আবার কেউ আইসক্রিম খেয়ে নিজেদের শীতল রাখার চেষ্টা করছেন।  

বগুড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সময় বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। অতিরিক্ত গরমে রিকশাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ বেকায়দায় পড়েছেন।

গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। সব বয়সের কর্মজীবী মানুষ ভিড় করছেন শরবতের দোকানে। 

অসহনীয় গরমে বিপর্যস্ত নীলফামারীর জনজীবন। বাড়ি থেকে শুরু করে দোকানপাট সবখানেই গরমে অতিষ্ঠ মানুষ। শহরের দোকানপাটে কমেছে ক্রেতাদের উপস্থিতি।

কুড়িগ্রাম জুড়েও চলছে মৃদু তাপপ্রবাহ। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে, গরমের তীব্রতা থেকে সামান্য স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন নদী ও জলাশয়ের ধারে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।

আরবিএস
ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে...
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর