নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সৈকতকে গ্রেপ্তার করেছি পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাইরার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতনের শিকার গৃহবধূ শেফালীর অভিযোগ, বিয়ের পর থেকেই নানাভাবে কারনে অকারনে তাকে তার মাদকাসক্ত স্বামী সৈকত নির্যাতন করে আসছেন। এদিকে গত কিছুদিন ধরে বাপের বাড়ী থেকে যৌতুক বাবদ দুই লাখ টাকা এনে দেবার জন্য চাপ দেন সৈকত।
গত বুধবার রাতে ফের শেফালীকে তার বাপের বাড়ী থেকে যৌতুক বাবদ সেই দুই লাখ টাকা এনে দেবার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী সৈকত শেফালীকে শিকল দিয়ে বেঁধে শাবল ও ইট দিয়ে আঘাত করে তার শরীর থেঁতলে গুরুতর জখম করে।
খবর পেয়ে বৃহস্পতিবার শেফালীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতনের স্বীকার শেফালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মামলার ভিত্তিকে পুলিশ অভিযান চালিয়ে বাইরারটেক এলাকা থেকে পাষন্ড স্বামী সৈকতকে গ্রেপ্তার করেন। পরে শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।