মুজিব বর্ষের অঙ্গীকার গ্রামে গ্রামে পাঠাগার এই শ্লোগান সঙ্গে নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত গ্রাাম নিখাইয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গনপাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বিথীর আর্থিক সহায়তায় ও মিলন স্মৃতি পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাই-বিনিময় মোড়ে গনপাঠাগারের উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপক সজীব দত্ত।
পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে সুধি সমাবেশে বক্তারা সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি চারণ করে বলেন, শিল্পি আব্বাস উদ্দিন গ্রাম নিখাইয়ে বেড়াতে এসে গ্রামের সৌন্দর্য দেখে, সুন্দর ফুল সুন্দর ফল খোদা তোমার নিখাই নদীর পানি এই গানটি করেছিলেন। এই গ্রামে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন একটি ভালো উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা আরও বলেন, বই পড়লে জ্ঞান বাড়ে, বই মানুষকে আলোর পথে ধাপিত করে, অতীতের ইতিহাস
থেকে জানা যায়, বই পড়ে অনেক খারাপ মানুষও ভালো হয়েছে।
মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ বলেন, ২০টি বই নিয়ে শুরু করেছিলেন মিলন স্মৃতি পাঠাগার। এখন পাঠাগারে বইয়ের সংখ্যা প্রায় তিন হাজার। আরো দুইটি ইস্টেশন পাঠাগার স্থাপন করা হয়েছে। এসবের মুল লক্ষ্য হলো শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আমার এলাকায় যদি একটি ছেলেমেয়ে থাকে তাদের জন্য আমি পাঠাগারের আন্দোলন চালিয়ে যাবো। আমি চাই এই উপজেলা আরও কিছু পাঠাগার হবে; যার মাধ্যমে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা জ্ঞানের আলোয় আলোকিত হবে।
জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ ইউসুফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী ও নাট্যভিনেতা আসাদুজ্জামান রুবেল, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ, তৈয়বুর রহমান,আতাউল গনি,
সরফুজ্জামান, শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
একাত্তর/এআর