নকলায় পাবলিক পাঠাগারের যাত্রা শুরু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

বই পাঠের মাধ্যমে শিশু-কিশোরদের দেশাত্মবোধ তৈরি ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষে শেরপুরের নকলা উপজেলায় পাব‌লিক পাঠাগারের যাত্রা শুরু হ‌য়ে‌ছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। এর আগে, নকলা উপজেলা পরিষদ হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। 

নকলা পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য এফ এম কামরুল আলম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবীব।

নকলা পাঠাগারের সাধারণ সম্পাদক রুমি খানের সঞ্চালনায় অন্যদের ম‌ধ্যে উপস্থিত ছি‌লেন- নকলা পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান সা‌রোয়ার আলম তা‌লুকদার প্রমুখ।

বক্তারা, শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ সচেতন করতে পাঠাগারটি বিশেষ ভূমিকা রাখবে পাশাপা‌শি নতুন প্রজন্মকে কুসংস্কার থেকে দূরে থেকে প্রকৃত শিক্ষা গ্রহণে বেশি করে বই পড়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: নরসিংদীতে ইউরিয়া সার প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ

উল্লেখ্য, নকলার কৃ‌তি সন্তান অ‌স্ট্রেলিয়ার নাগ‌রিক আবু শ‌রিফ কামরুজ্জামা‌নের উদ্যোগে ও নকলার স‌চেতন নাগ‌রিক‌দের অর্থায়‌নে উপ‌জেলা চেয়া‌রম্যানের বাসভবনে এই পাব‌লিক পাঠাগার‌টি স্থাপন করা হয়। এতে পাঁচ হাজারের বেশি বিভিন্ন ধর‌ণের বই, তিনটি কম্পিউটারসহ প্রায় ৪০ জন পাঠকের বই পড়ার ব্যবস্থা আছে।


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর