চুনারুঘাটে শিক্ষার্থীদের পাঠাগারমুখী করতে উদ্যোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটের একমাত্র ‘ক’ শ্রেণিভুক্ত পাঠাগারটি হলো পদক্ষেপ গণপাঠাগার। এখানে বসে বই পড়ার আনন্দ নিতে উৎসাহিত করতে উপজেলার শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা হয়েছে। সভায় মেডিক্যাল কলেজে দুই শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ সংলগ্ন পদক্ষেপ গণপাঠাগার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহপাঠ কার্যক্রমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। 

পাঠাগারের সভাপতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- শিক্ষক সাইদুর রহমান, আনিসুর রহমান, সুজিত চন্দ্র দেব, রেজিয়া সুলতানাসহ অন্যরা।

এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর সরকারি মেডিক্যাল কলেজে সৃষ্টি রাণী সরকার ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে নাইমুর রহমান খান শিহাব ভর্তির সুযোগ পাওয়া তাদের সংবর্ধনা জানানো হয়।


একাত্তর/এসি

হবিগঞ্জে খালের পানিতে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরের কোনো এক সময় ঝেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে এই দুই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী-শিশুসহ ২২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারত। 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান থেকে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর