চাঁপাইনবাবগঞ্জে আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে গিয়ে দুই চাচাতো ভাই একসাথেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সয়াহতায় স্বজনরা তাদের উদ্ধার করে, কিন্তু তার আগেই তারা মারা যায়। 

নিহত জুবায়ের শিবগঞ্জের উপজেলার লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে এবং সাফি একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুইজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

অন্যদিকে নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা গেছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।

তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এবং নাচোল থানার ওসি।