পিরোজপুরে জোড়া খুনের দিনে নিখোঁজ এক

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:৩১ পিএম

পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩১ মে) সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন—আমড়াগাছিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং একই এলাকার কালু মিয়ার ছেলে সাগর (৩০)। 

এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) গত রাত থেকে নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদকে শনিবার রাত ১১টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার কাদা মাখানো মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দেন।

অন্যদিকে, একই এলাকার বাসিন্দা সাগরকেও হত্যার পর তার বাড়ির পেছনে ফেলে রাখা হয়। সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এই দুই হত্যাকাণ্ডের সমসময়েই একই এলাকার ইউসুফ প্যাদা নিখোঁজ হওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। ইউসুফের পরিবারের দাবি, শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ঘটনার বলেন, সকালে একই ইউনিয়নের দুটি ভিন্ন স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির শরীরে কাদামাটি মাখানো ছিলো। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

নিখোঁজ ইউসুফ প্যাদার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর