সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘনিয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে দলটির সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এসময় দুইজন আহত হন। তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে বোমা হামলার পর দলের নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।