লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টায় বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ১১১ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৬৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

প্রত্যাবাসনের আগে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফেরত আসা বাংলাদেশিদের উদ্দেশে প্রি-ডিপার্চার ব্রিফিং দেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান।

এসময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর ফলে সৃষ্ট আর্থিক এবং মানসিক ক্ষতির বিষয়ে অন্যদের সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার আহ্বানও জানান তিনি।

প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এবং লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে তারা নিয়মিত কাজ করছে। এ জন্য লিবিয়া সরকার, আইওএম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

আরবিএস
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ...
অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটকে পড়া ১৫১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।লিবিয়াতে ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার ও...
লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহায়তায় তারা দেশে ফেরেন।বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায়...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর