বেতাগীর ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে গাছের চারা রোপণ

বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। পূবালী ব্যাংকের সৌজন্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

জেলা প্রশাসক জানান, এ ধরনের বৃক্ষরোপণ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন ছাড়াও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক। 

খনন করা ডাঙার খালের দুই পাশের সড়কে গাছ লাগানোর উদ্যোগ নেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আল আমিন হোসেন সজল। এতে সহযোগিতা করেন সাবেক যুগ্মসচিব রেজাউল করিম খান।