বন্ধুদের দুনিয়ায় আসছে নতুন কিছু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

জীবনে শত ঝামেলা কিংবা জটিল পরিস্থিতি যাই আসুক না কেন—পাশে একদল বন্ধু থাকলে যেন সবকিছু সামলে নেওয়া সহজ হয়ে যায়। আড্ডা, হাসাহাসি, গল্প শেয়ারিং আর হুটহাট উদযাপনে যে স্থানটি সবচেয়ে বেশি মানিয়ে যায়, তা হলো বন্ধুদের এই চেনা গ্রুপ বা কমফোর্ট জোন।

তরুণ প্রজন্মের কাছে এই বন্ধুদের গ্রুপটিই যেন সবচেয়ে আনফিল্টার্ড ও নিরাপদ এক আশ্রয়। যেখানে কোনো ওভারথিংকিং, কৃত্রিম ফিল্টার কিংবা সামাজিক আনুষ্ঠানিকতার বালাই থাকে না; থাকে শুধু নিজের মতো করে থাকার পূর্ণ স্বাধীনতা।

বন্ধুদের এই আড্ডার রসায়ন বেশ অদ্ভুত। হুট করে যেকোনো বিপদে পুরো গ্রুপ যেমন এক কলে হাজির হয়ে যায়, ঠিক তেমনই কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা নিরর্থক আড্ডা দিয়ে সময় পার করাটাও এখানে বেশ স্বাভাবিক।

লাইফের এমন অনেক অদ্ভুত ও জটিল সমস্যা থাকে, যা হয়তো অন্য কারও সঙ্গে শেয়ার করা যায় না; কিন্তু বন্ধুদের গ্রুপে বলা মাত্রই মেলে নানামাত্রিক ও চমকপ্রদ সব সমাধান। অবশ্য কিছু ব্যক্তিগত বিষয় এই গ্রুপে প্রকাশ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা—মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় চরম ট্রল, পচানো আর খ্যাপানোর তীব্র প্রতিযোগিতা।

মানসিক মানসিক চাপ কাটাতে এই কমফোর্ট জোনের ভূমিকা অনন্য। প্রতিদিনের ব্রেন-প্যাঁচানো নানা দুশ্চিন্তার মাঝে বন্ধুদের সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গেই দূর হয়ে যায় সব স্ট্রেস। মনে হয় পৃথিবীর সব ঝামেলা একপাশে সরিয়ে রেখে নতুন এক হ্যাপি ইউনিভার্সে ল্যান্ড করার মতো অনুভূতি।

তরুণদের বহুল পরিচিত ও প্রিয় এই বন্ধুদের চেনা দুনিয়াকে নতুন করে সঙ্গায়িত করতে এবার আসতে চলেছে এক বড় পরিবর্তন। বন্ধুদের সেই চেনা আড্ডার অভিজ্ঞতায় যুক্ত হতে যাচ্ছে একদম নতুন ও উন্মাদনায় ভরা এক ‘অরা’।

ঠিক কী পরিবর্তন হতে যাচ্ছে, কবে থেকে এটি শুরু হবে কিংবা এর পেছনের কারণটাই বা কী—তার সব রহস্যই উন্মোচন হতে যাচ্ছে খুব শিগগিরই। 

আয়োজকদের পক্ষ থেকে তরুণদের নিজ নিজ বন্ধুদের গ্রুপে এ নিয়ে আলোচনা শুরু করার এবং বিষয়টি আগাম অনুমান বা 'গেজ' করার আহ্বান জানানো হয়েছে।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামির টিকটক ভিডিও ধারণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৭১ ও ২৪ -এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর