গলাচিপায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ পরিবারকে সদস্যদের বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত অনুদান থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। একইসাথে শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপায় নিহত হয়েছেন- মো. রাসেল (ছাত্র), জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার), আতিক আহম্মদ (পেশাজীবী), সাগর গাজী (ছাত্র) ও মামুন হাওলাদার (শ্রমিক)।

শনিবার সকালে হাসান মামুন পানপট্টি ইউনিয়নের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক মিয়ার বাড়িতে এ অনুদানের অর্থ তুলে দেন।

onudan1

এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অন্য চার পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন হাসান মামুন।

ওইদিন সন্ধ্যায় চরকাজল, চরবিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল সাম্য, ন্যায় বিচার ও অহিংস রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবে।