জুলাই ফাইটার্স-বৈছাআ মুখোমুখি, তেঁতে আছে লক্ষ্মীপুর

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা সাংবাদিক সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জুলাই ফাইটার্স। অন্যদিকে, এর আগে রোববার রাত ১০টার দিকে একই স্থানে সাংবাদিক সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার সংবাদ সম্মেলনে জুলাই ফাইটার্সের নেতা নাসিরুজ্জামান রাহাত অভিযোগ করেন, রোববার তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তিনি বলেন, ১৪৪ ধারা জারির পরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যায়। তারা শহরে অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং পুলিশের ওপরও হামলা চালিয়েছে।

রাহাত আরও দাবি করেন, রোববার ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না; মূলত জুলাই ফাইটার্সের কর্মসূচিতে বাধা দিতেই প্রতিপক্ষ মাঠে নামে। সাংবাদিক সম্মেলনে আব্দুল আজিজ ও সাইফুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে করা সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরমান হোসাইন বলেন, তাদের কর্মী ফাহিমকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কেন অযৌক্তিকভাবে ১৪৪ ধারা জারি করা হলো।

সংগঠনটির মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, ১৪৪ ধারা জারির আগে আমরা ঘটনাস্থলে ছিলাম এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ করে ছাত্রদল সমর্থিত লোকজন আমাদের ওপর হামলা চালায়, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হান ও সদস্য হাবিবুর রহমান ফাহিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত শনিবার রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রোববার চকবাজার এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার বিকেল সাড়ে চারটা থেকে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে তা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর