ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল উদ্ধার অভিযানে হামলার ঘটনা ঘটনা ঘটেছে। এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পাঁচ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনা নদীর কাঠির মাথায় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কর্মীরা জানান, অভিযানে একটি অবৈধ মশারী জাল উদ্ধার করতে গেলে হামলা করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী শাহিন। এসময় সদর উপজেলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম মাহামুদুল হাসানসহ পাঁচ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
তারা জানান, এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় মৎস্য বিভাগের টিমের সদস্যরা প্রাণে রক্ষা পান। পরে তাদের সহযোগিতায় আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।