ভোলায় হামের রক্তচক্ষু, মানিকগঞ্জে স্বস্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভোলার এই উদ্বেগের বিপরীতে স্বস্তির খবর মিলেছে মানিকগঞ্জে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ১৮ জন শিশুর মধ্যে ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। তবে আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা শিশুদের স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, গত তিন দিনে কোনো চিকিৎসক ওয়ার্ডে আসেননি। এমনকি পরিচ্ছন্নতাকর্মীদেরও দেখা মিলছে না। আক্রান্ত শিশুদের অবস্থা আশঙ্কাজনক দাবি করে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার কথা জানিয়েছেন অভিভাবকরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমান অবশ্য জানিয়েছেন, রোগীদের আলাদা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অন্যদিকে, ভোলার সিভিল সার্জন ডা. মু: মনিরুল ইসলাম জানান, গত এক বছরে জেলাটিতে মোট ৪৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা থেকে ৩০ হাজার ডোজ হাম-রুবেলা টিকা ভোলার জেলা ভ্যাকসিন স্টোরে এসে পৌঁছেছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, আগামী রোববার থেকে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু হবে।

এদিকে ভোলার চিত্র উদ্বেগের হলেও মানিকগঞ্জে হাম পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। 

সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম জানান, গত এক সপ্তাহে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট ৪১ জন রোগী ভর্তি হয়েছিলো, যাদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় টিকার কোনো সঙ্কট নেই এবং এপ্রিল মাসেও ঘাটতি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় তিন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর