কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। রোববার দুপুরের দিকে জেলার চান্দিনা বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- প্রবাসী আব্দুল আল নোমান শিবলুর ছেলে আফনান (৭) এবং শাহরিয়া সুমনের ছেলে আদনান (৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামের দুই চাচাতো ভাই পুকুরে গোসল করতে যায়। এসময় তারা পানিতে ডুবে গেলে প্রায় আধ ঘণ্টা পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।