নাটোরে মাইক্রোবাসে আগুন: বিএনপির দাবি যাত্রীরা তাদের কর্মী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর বিএনপির অভিযোগ, বগুড়ায় তাদের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা এই হামলা করে।

তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। পাল্টা অভিযোগ তুলে জেলা আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বিএনপিই তাদের নিজেদের গাড়িতে আগুন লাগিয়েছে।

তবে নাটোর সদর থানার ওসি বলছে, অগ্নিদগ্ধ গাড়ির যাত্রীরা বিয়ের কনে দেখতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাচ্ছিলো। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই মাইক্রোবাসটি পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটে নি। পুড়ে যাওয়া মাইক্রোবাসটির চালককে খুঁজছে পুলিশ।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু একাত্তরকে বলেন, ‘দিঘাপতিয়া এবং ডালসড়ক এলাকায় আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং মাইক্রোবাসে আগুন দেয়। এতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি জানান, আহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, ছাত্রদল নেতা মো. সম্রাট, মো. মানিক, মো. লিটন, মো. মুন্না, মো. আরজু, মো. রায়হান, মো. শিমুল, মো. মেহেদি, মো. ইমন এবং মো. স্বপন।

বিএনপি কর্মীদের গাড়িতে আগুন দেয়া অভিযোগ অস্বীকার করে রাশিদুল ইসলাম কোয়েল বলেন, ‘বিএনপির এই অভিযোগ সত্য নয়। তিনি সকাল থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

একটি ছবিতে তাকে গাড়ি তল্লাশি করতে দেখা যাচ্ছে-সে বিষয়ে জানতে চাইলে কোয়েল বলেন, বিএনপির কর্মসূচিতে তাদের কোনোনেতাকর্মী নাটোর থেকে যাচ্ছে কিনা সেটা সকালে মাদ্রাসা মোড়ে তারা তল্লাশি করেছেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, নাটোরে বিএনপি এবং আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। বিএনপি নেতাকর্মীদের গাড়িতে তারা নিজেরাই আগুন দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছে। তা না হলে গাড়ি আগুন দিলে কোন নেতাকর্মী আহত বা দগ্ধ কেন হলো না?

এদিকে বিএনপি নেতাকর্মীদের গাড়িতে আগুন দেয়া বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, আগুনে পোড়া গাড়িটি ছিল বরযাত্রীর। তারা কনে দেখতে যাচ্ছিল। তবে কারা আগুন দিলো বা কাদের গাড়িতে দিলো তাদের কাউকে বা প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি।

তাহলে বরযাত্রীর বিষয়টি কীভাবে জানতে পারলেন, জিজ্ঞেস করলে ওসি নাছিম আহমেদ বলেন, সাংবাদিকরা তাকে এমন কথা বলেছেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোবাবার রাজশাহীতে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি। বগুড়া থেকে সকালে শুরু হওয়া রোডমার্চ রাজশাহীতে বিকেলে শেষ হবে।

কেএসএইচ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর