নতুন তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে রেজিমেন্ট অব আর্টিলারির সব সদস্যের প্রতি আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার সকালে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত রেজিমেন্ট অব আর্টিলারির ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এ সময় জেনারেল শফিউদ্দিন সেনাবাহিনীর আধুনিকায়নের অবদানের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও আর্টিলারি রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।