ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলো- ইসমাইল (৬) ও সাদিয়া (৫)। তাদের মধ্যে ইসমলাই ওই গ্রামের মো. মুনির মিয়ার ছেলে ও সাদিয়া একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে শিশু দুটি খেলছিল। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ শুরু করে।

এক পর্যায়ে স্থানীয়রা দুই শিশুর মরদেহ পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।