খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে পরীক্ষা হলে ছাত্রের থাপ্পড়

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১৬ এএম

চুয়াডাঙ্গায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনে একাধিকবার সতর্ক করার পরও খাতা কেড়ে নেওয়ায় শিক্ষকের গালে থাপ্পড় দিয়ে পালিয়ে এক ছাত্র। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার বেলা ১১টায়  চুয়াডাঙ্গা ভিক্টারিয়া জুবিলি সরকারি উচ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান সদর থানায় অভিযোগ দিয়েছেন।  

এদিকে ওই ঘটনার ভিডিও চিত্র সোশ্যালে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও সমালোচনা ঝড় উঠেছে। এনিয়ে বিদ্যালয়টির শিক্ষকরা রোববার রাত ১০টায় জরুরি এক বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে পরীক্ষা চললেও অন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। 

এদিকে ঘটনায় রাতেই ওই শিক্ষার্থীর বাবা শিক্ষকদের জরুরি সভায় সন্তানকে নিয়ে হাজির হন। এসময় তিনি সন্তানকে অপরাধের জন্য শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করান এবং নিজেও  দুঃখ প্রকাশ করেন।

তবে, সেসময় ভুক্তভোগী শিক্ষক উপস্থিত না থাকায় বিষটি সোমবার  সকাল ১০টায় ভুক্তভোগী শিক্ষককের উপস্থিতে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সাংবাদিকদের বলেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। একাডেমিক বিষয়ে বিদ্যালয় ব্যবস্থা নেবে। দায়ি ব্যক্তিকে চিহ্নিত, পরের করণীয় ও বিষয়গুলো যেভাবে উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর