ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ফুসলিয়ে ধর্ষণ, পালিয়েছে অভিযুক্ত

আপডেট : ২৪ মে ২০২৬, ০২:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

শনিবার (২৩ মে) দুপুরে জেলার সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে একই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটি (৯) স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী। অভিযুুক্তের নাম সহিদ মিয়া (২৪)। তিনিও একই এলাকার বাসিন্দা। বর্তমানে পালিয়ে রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিলো ওই শিশু। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে ফুসলিয়ে দূরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে অভিযুক্ত সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে আসে। একপর্যায়ে শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। পরে রাতে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিক্যার রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত বিষয়টি স্পষ্টভাবে বলা যাবে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর