কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের দুজন গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। সেই সাথে সাতটি চুরি হওয়া মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাদ্দাম হোসেন ও মো. ফরহাদ হোসাইন।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

পুলিশ সুপার জানান, কিছুদিন আগে জেলার চৌদ্দগ্রামের আনন্দপুর থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় মোটরসাইকেলটির মালিক একটি চুরির মামলা করেন। এ মামলার তদন্ত করতে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম ও ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ‌চৌদ্দগ্রাম থানায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।