নোয়াখালীতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, আটক জামায়াত নেতা বেগমগঞ্জ মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে সকাল আটটায় জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা জামায়াতদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এসময় বোরহান উদ্দিনের নেতৃত্বে নিবন্ধন বাতিলের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তরা বলেন, নিবন্ধন বাতিল করে জামায়াতের কাজ বন্ধ করা যাবে না। অবিলম্বে জামায়াতের নিবন্ধন বহাল রেখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করে কেয়ার টেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।