সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুনে সাত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে এক তরুণ নিহতের ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার সকালে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলো- রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান ওরফে রাহাত (২১), পারভেজ ওরফে রাজু (২০), আবু নাছের (২৫), ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)।

পুলিশ সুপার জানান, ২৯ জানুয়ারি ‍দুপুরে সদর উপজেলা নোয়ান্নই ইউনিয়নে জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র সাজ্জাদ হোসেন সৌরভ (১৯) নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত সাত আসামিকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।