চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার সকাল ১০টার দিকে সিটি গেট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশের গুদামটি থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল মালেক সাংবাদিকদের বলেন, উত্তর কাট্টলীর বেশ কয়েকটি পোশাক কারখানার ঝুট রাখা হয় এমন একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।