রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার চার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্যের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি জানান, দুই হাতেই অস্ত্র চালাতে পারদর্শী মোবারক একাধিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং মূল শুটার হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে বুধবার (২৬ আগস্ট) ভোরে ফটিকছড়ির লেলাং এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে মোবারকসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি নাইন এমএম পিস্তল রয়েছে, যা গত পাঁচ আগস্টের পর নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া যুবদল নেতা মাসুদ হত্যায় ব্যবহৃত পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক। আলোচিত ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে চারজন গ্রেপ্তার হলেও মোবারক পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে মোবারককে সরাসরি গুলি চালাতে দেখা যায়। এছাড়া প্রাথমিক তদন্তে মাসুদ হত্যার নেপথ্যে বালু উত্তোলন সংক্রান্ত বিরোধ কারণ হতে পারে বলে মনে করছে পুলিশ।

গ্রেপ্তার কালা মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হলো।  
সমাজে নিয়মবহির্ভূত শক্তি বা ‘মবোক্রেসি’র আবির্ভাব হলে মেধার অবমূল্যায়ন ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, উচ্চশিক্ষিতদের উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া উচিত...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর