দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট: মঞ্জু

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট: জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানি সঙ্কট সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যনিয়ন্ত্রণ ও জুলাই সনদের সঠিক বাস্তবায়ন করতে না পারলে সরকারকে জনগণের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি দক্ষতার সাথে জ্বালানি ব্যবস্থাপনা পরিচালনা করতে পারছে না বলেই আজ গ্যাস ও বিদ্যুতের তীব্র ঘাটতি তৈরি হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোট ইস্যুতে সরকার জনগণকে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করায় বিএনপিকেও মানুষ প্রতারক ভাবছে। সাবেক আওয়ামী লীগ সরকারের মতো মাফিয়া চক্রান্তের মাধ্যমে তেল-গ্যাসের দাম বাড়িয়ে অর্থ লোপাটের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর