বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নোয়াখালীর সুধারাম থানায় গুলি করা হয়েছে। একই সঙ্গে থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমঅ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম
তিনি জানান, বিকেলে সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এসময় বিভিন্ন দিক থেকে দুর্বৃত্তরা থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘলেও থানা বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে যাওয়াসহ অন্য ক্ষতি হয়েছে।
তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, বিকেল আন্দোলনকারীদের কর্মসূচি থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, জেলা শহরের মাইজদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনের প্রধান সড়কে এসে অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ করে।