সাবেক মন্ত্রী গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া গ্রেপ্তার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি ফিরোজ কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‘তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।’

রহমত উল্লাহ জানান আরও জানান, গ্রেপ্তার ফিরোজকে কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।