ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার তিন এলাকায় চার প্লাটুন ও চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুনসহ মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকার এলাকাগুলো হলো- শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আর চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। 

এর আগে সোমাবর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।