বান্দরবানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার আলীকদম উপজেলার দুই নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ারছড়া বটতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলীকদমের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)।
স্থানীয়রা জানায়, আলীকদম থেকে একটি ডাম্পার (মিনি ট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিলো। অপরদিক থেকে একটি মোটরসাইকেল তিন জন আরোহী আলীকদমের দিকে আসছিলেন। ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন বাইক আরোহীর মৃত্যু হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।