কুমিল্লায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুরা হলো- উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)। সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।
স্থানীয়রা জানায়, সকালে শিশু দুটি বাড়ির উঠানে খেলছিলো। এক পর্যায়ে দুই জন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর তাদের শরীর ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, ঘটনাটি শুনেছেন। তবে পরিবারের কেউ বিষয়টি জানায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।