চাঁদপুরে সাতসকালে পুড়লো ১৭ দোকান

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

চাঁদপুরে সাতসকালে আগুন লেগে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সোয়া সাতটার দিকে জেলার মতবল দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের পেন্নাই সড়কের পাশের দোকানগুলোতে এই আগুনের ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, সকালে ওই বাজারে নবীর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের ঘটনা ঘটে। যা দ্রুতই পাশের দোকানগুলোতে ছড়িয় পড়ে। আগুনে ফার্মেসী, হার্ডওয়্যার, মুদি দোকান, ফলের দোকানসহ ১৭টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

ব্যবসায়ীরা পাঁচ থেকে সাত কোটি ক্ষতি দাবি করলেও তাৎক্ষণিকতা নির্ণয় করা যায়নি বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর