সাগর থেকে আরেক চবি ছাত্রের মরদেহ উদ্ধার, খোঁজ মেলেনি অরিত্রের

কক্সবাজার সমুদ্রে ছবি তুলতে গিয়ে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে সমুদ্রের নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, চবির দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর নাজিরটেক পয়েন্টে আসিফে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এখনো নিখোঁজ আছে অরিত্র হাসান।

মঙ্গলবার সকাল সাতটায় হিমছড়ির দক্ষিণ সৈকত পয়েন্টের সমুদ্রে ছবি তোলার সময় ভেসে যায় তিন বন্ধু। তার মধ্যে সাবাবের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ ছিলো আসিফ ও অরিত্র।