কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) সকালে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। বৃহস্পতিবার তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।