বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তার সঙ্গে কারো তুলনা হয় না।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ফাজিল মাদরাসা মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ধানের শীষে সমর্থনে কর্মী সভা ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস ও উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে নোয়াখালী-৩ আসনে বিএনপির এই প্রার্থী বলেন, বেগম খালেদা জিয়া কখনও প্রতিহিংসার রাজনীতি করতেন না। তিনি ছিলেন উদার মনের একজন মহীয়সী নারী।
শেষে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান,আরাফাত রহমান কোকোর জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
ছয়ানী ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপি আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্ম মহসিন আলম দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ।