রূপগঞ্জে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

সাহেরা বেগম (২৪) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিক শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা যান। আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোনাউদ্দিন। বাকি তিনজন চিকিৎসা নিচ্ছেন।

গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আউখাবো এলাকার জাহাঙ্গীর মিয়ার তিনতলা ভাড়া বাড়ির নিচ তলার একটি কক্ষে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফারণের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা খুচরা ব্যবসায়ী আলী আহম্মদ, তার স্ত্রী হাসন বাবু, ছেলে গার্মেন্টস শ্রমিক ওমর ফারুক, মেয়ে সাহেরা বেগম ও শ্যালক জমিরউদ্দিন ওরফে সোনা উদ্দিন দগ্ধ হন।

চিকিৎসক তরিকুল ইসলাম জানান, বর্তমানে চিকিৎসাধীন দগ্ধ তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত সাহেরা বেগমের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিলো।